পাবনার সুজানগরের ভিটবিলা গ্রামে রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই সন্তানের জননী পিয়ারা খাতুন (৩৮) তার দেবর রুবেল হোসেনের হাতে খুন হয়েছে। সে ওই গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
সুজানগর থানা পুলিশ জানায়, রবিবার সকাল ৯টার দিকে বাড়ির কাঁঠাল ভাগাভাগি এবং ইতিপূর্বে বাড়ি থেকে স্বর্ণের কানের দুল চুরির ঘটনাকে কেন্দ্র করে দেবর রুবেলের সাথে তার ভাবী পিয়ারা খাতুনের প্রচণ্ড বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রুবেল উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ভাবীকে কুপিয়ে আহত করে।
আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের পাবনা মর্গে পাঠিয়েছে। থানার অফিসার ইনচার্জ ওবাইদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রুবেলকে গ্রেফতারে এলাকায় অভিযান পরিচালনা করছে। আশা করি শিগগিরই আসামীকে গ্রেফতার করা সম্ভব হবে।
ইত্তেফাক/জামান