চন্দনাইশে মাদক ব্যবসায়ীসহ আটক ১১

 
চন্দনাইশ উপজেলায় গত রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী উত্তর হাশিমপর এলাকার আবদুল হাকিমের ছেলে আবুল কালাম (৩৫)কে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ তার সঙ্গে বিক্রির জন্য রাখা ২শত লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করে। যার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা।
 
এ ছাড়াও পুলিশ উপজেলার কেশুয়া গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা ও মারামারির ঘটনায় আরো ১০জনকে আটক করে কোট হাজতে পাঠিয়েছেন।
 
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো:ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
 
ইত্তেফাক/এমআর