পাবনার সাঁথিয়ায় নিখোঁজের ১২ দিন পর পাশের গ্রামের সেফটি ট্যাংক থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
আজ সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার ছাতক বরাট গ্রামের প্রবাসী নবীর উদ্দিন মধুর বাড়ির পাশ দিয়ে চলাচলের সময় দুঃগন্ধ পান এলাকার লোকজন। তারা অনেক খোঁজাখুজির পর মধুর সেফটি ট্যাংক থেকে গন্ধ আসছে বলে ধারণা করে। পাশের বাড়ির মৃত সাত্তারের স্ত্রী মরিয়ম বেগম সেফটি ট্যাংকের ঢাকনা খুলে চোখ রাখতেই লাশ দেখতে পান। এ সংবাদে সাঁথিয়া থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংক থেকে গৃহবধূ কুলছুমের (২৫) লাশ উদ্ধার করে।
সাঁথিয়া থানার ওসি হাসান ইনাম জানান, নিখোঁজ কুলছুমের লাশ সেফটি ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
ইত্তেফাক/কেকে