মুক্তাগাছায় ২৭ জন গ্রেফতার

ময়মনসিংহে মুক্তাগাছায় মাদক সেবন, বিক্রি, জুয়া খেলার অভিযোগে ২৭জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারদের ময়মনসিংহ আদালতে এবং মুক্তাগাছা ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
থানা পুলিশ জানায়, রবিবার রাতে পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ১৫ পিস ইয়াবাসহ ৬ জন, ৩ গ্রাম হেরোইনসহ ৩ জন এবং জুয়া খেলার অভিযোগে ৫ জনসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়।
 
মুক্তাগাছা থানার ওসি আখতার মোর্শেদ জানান, গ্রেফতার ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে এবং বাকী ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই