গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে মুকসুদপুর উপজেলার রাজপাট সড়কের মাছিয়াড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষর্দীরা জানায়, মুকসুদপুর থেকে রাজপাটগামী একটি যাত্রীবাহী মিনিবাস ( ঢাকা - জ ২৬৭০) খান্দারপাড় থেকে মুকসুদপুর উদ্দেশে ছেড়ে আসা একটি অটোরিকশাকে মাছিয়াড়া মোড় নামক স্থানে চাপা দিলে ৬জন যাত্রী গুরুতর আহত হয়। গুরুতর আহত উপজেলার খান্দাপাড় গ্রামের ধুনাউল্লার ছেলে সামসু খান (৭৫) এবং কাউনিয়া গ্রামের লুৎফর মিয়া ছেলে একলিন মিয়াকে (১৮) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তারা দুইজন মারা যান। আহত সম্রাট (২৫), ডালিম (২৪), জয় মিয়া (৯) ও পলাশকে (৪০) মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই