চৌমুহনী শহরের ফেনী রোডস্থ সেনের পুলের সন্নিকটে পথচারী এক বৃদ্ধাকে দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মর্গে পাঠায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চৌমুহনীর দুর্গাপুরের রাবেয়া খাতুন (৫৮) নামে বৃদ্ধা পায়ে হেটে রাস্তা পাশ দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক পেছন দিক থেকে তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মর্গে পাঠায়। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/কেকে