শাহজালালে আমদানি নিষিদ্ধ ১৯টি আগ্নেয়াস্ত্র আটক

শাহজালালের ফ্রেইট ইউনিটে আবারও ১৯টি আমদানি নিষিদ্ধ পিস্তল আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এসব আটক করা হয়। এর আগে ৯ জুলাই ২টি পিস্তল আটক করা হয়। এই অস্ত্রের আমদানিকারক মেসার্স ইমরান আর্মস এন্ড কোম্পানি বলে জানানো হয়েছে। 
 
জানা গেছে, অস্ত্র পরীক্ষায় দেখা যায় ১৯টি অস্ত্র পুরানো ও ফ্যাব্রিকেটেড। একইসাথে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন। এগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি এবং বাকি ৫টি এইচকেফোর ব্র্যান্ডের।
 
এই অস্ত্রগুলো ইতালি থেকে এক চালানে আনা হয়। এ সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের অস্ত্র বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/এমআই