ইংল্যান্ডের মাটিতে চলমান টেস্ট স্কোয়াডে সিনিয়র দলে জায়গা ধরে রেখেছেন তরুণ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এইডেন মারক্রাম। ২০১৪ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তার নেতৃত্বে ছিল দারুন সফল। অস্ট্রেলিয়া’এ দলের বিপক্ষেও তার নেতৃত্ব দেবার কথা ছিল। কিন্তু পরবর্তীতে সেই সফর বাতিল হওয়ায় তাকে ইংল্যান্ডের বিপক্ষে দলে ডাকা হয়।এর ফলে ঘরের মাঠে ভারত এ’ দলের হয়ে আগামী ২৬ জুলাই থেকে অনুষ্ঠিতব্য সিরিজেও থাকছেন না এই তরুণ ব্যাটসম্যান।
অধিনায়ক ফাফ ডু প্লেসিসের স্থানে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। প্রথম সন্তানের জন্মের কারণে ডু প্লেসিস লর্ডসের প্রথম ম্যাচে খেলতে পারেননি। ডু প্লেসিস আবারো দলে ফিরেছেন, কিন্তু ক্রিকেট দক্ষিণ আফ্রিকা মারক্রামকে দলে ধরে রেখেছে। এর ফলে সিনিয়রদের সাথে অভিজ্ঞতাও অর্জিত হবে এই তরুণ ব্যাটসম্যানের।
দলীয় ব্যবস্থাপনায় আস্থা সত্ত্বেও মারক্রামকে টেস্ট দলে অভিষেকের জন্য আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। লর্ডসে প্রথম টেস্টে পরাজিত হবার পরে ফিরে আসার লক্ষ্যে দলে অভিজ্ঞদের উপরই আস্থা রাখবে প্রোটিয়া নির্বাচকরা। ডু প্লেসিস সরাসরি লাইন-আপে অন্তর্ভুক্ত হচ্ছেন। যদিও জেপি ডুমিনি কিছুটা ফর্মহীনতায় ভুগছেন।
আগামী ১৪ জুলাই থেকে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে। বাসস।
ইত্তেফাক/রেজা