সেভিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন ভিটোলো

লা লীগার ক্লাব সেভিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছেন ‘ভিটোলো’ নামে পরিচিত স্পেনের আন্তর্জাতিক তারকা ভিক্টর ম্যাচিন প্যারেজ।
 
২০১৩ সালে লাস পালমাস থেকে সেভিয়ায় যোগ দেয়ার পর থেকে ক্লাবটির মুল একাদশের হয়ে নিয়মিত অংশ নিয়ে আসছেন ২৭ বছর বয়সি এই ফুটবলার। এ সময় পরপর তিনবার জিতে নিয়েছেন ইউয়েফা ইউরোপা লীগের শিরোপা। 
 
স্পেন জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ১১টি ম্যাচে অংশ নিয়ে তিনি চারটি আন্তর্জাতিক গোলেরও মালিক হয়েছেন। সোমবার সেভিয়া আগামী মৌসুমের জন্য আরো দুই খেলোয়াড়ের চুক্তির কথা জানিয়েছে। এরা হলেন আর্জেন্টিনার এভার বানেগা ও গুইদো পিজারো। বাসস।
 
ইত্তেফাক/রেজা