কুমার নদীর উপর ব্রিজ উদ্বোধন করলেন নিক্সন চৌধুরী

 
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কুমার নদীর উপর নবনির্মিত ব্রিজের উদ্বোধন করলেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
 
মঙ্গলবার বিকেলে দলীয় নেতা-কর্মী ও উপজেলা প্রশাসনকে জনসাধারণের চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হয়েছে। এমপি নিক্সন চৌধুরী বলেন, 'দীর্ঘদিনে প্রত্যাশিত এই ব্রিজটি আজ জনসাধারণের জন্য উদ্বোধন করতে পেরে আমিই নিজেই জনগণের কাছে কৃতজ্ঞ। ব্রিজটির অভাবে শহরের সাথে যোগাযোগে ভোগান্তির শেষ ছিলনা আলগী ইউনিয়নবাসী সহ পার্শ্ববর্তী উপজেলা মুকসুদপুরের জনগণের। নানা বাধা বিপত্তি উপেক্ষা করে জনগণকে সাথে নিয়ে ব্রিজটি আজ জনসাধারণের জন্য খুলে দিতে পেরেছি এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া।'
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার মিত্র, ভাঙ্গা বাজার বনিক সমিতির সম্পাদক জাফর মুন্সি, আলগী ইউনিয়নের চেয়ারম্যান কাওছার ভুইয়া ও সাবেক চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়া, আওয়ামীলীগ নেতা গোলাম মাওলা মাকসুদ প্রমুখ। উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার মিত্র জানায়, কুমার নদের উপর নবনির্মিত ব্রিজটি লম্বায় ৭৫ মিটার ও চওড়ায় ৮ মিটার। নির্মাণে চার কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান