সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩৯

 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা চারজন, তালা থানা সাতজন, কালিগঞ্জ থানা পাঁচজন, শ্যামনগর থানা দুইজন, আশাশুনি থানা তিনজন, দেবহাটা থানা দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান