সম্প্রতি রাজধানীর বনানীতে জার্মানভিত্তিক ইন্টেলিজেন্ট কিচেন ও ফার্নিচার সলিউশন 'হেটিক' এপ্লিকেশন সেন্টার উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বিশ্বখ্যাত জার্মান ভিত্তিক ব্রান্ড হেটিক শতাধিক বছর ধরে তার উচ্চমানের উদ্ভাবনী পণ্যের জন্য বিশ্বখ্যাত। যা রান্নাঘর, বেডরুম, ড্রইংরুম, অফিস ও ওয়াসরুমের সাধারণ লুক পরিবর্তন করে অসাধারণ লাক্সারিতে। সর্বশেষ প্রযুক্তির সাত সহাস্রাধিক পণ্য যেমন জায়গা সাশ্রয়ী তেমন সাবলিল ও শব্দহীন। হেটিক সবধরণের বিশ্বসেরা কেবিনেট, হার্ডওয়ার এবং ফিটিংসও তৈরি করে আবাসিক আর বাণিজ্যিক এপার্টমেন্টের জন্য। সঙ্গে আজীবন ওয়ারেন্টিও প্রদান করে সব ধরণের পণ্যের।
উদ্বোধনকালে তিনি বলেন, ক্রয় ক্ষমতা বাড়ায় দেশের মানুষ আধুনিক জীবনযাত্রায় ঝুঁকছে। সেকারণেই বিশ্বের বৃহৎ ব্রান্ডগুলো বাংলাদেশে তাদের বাজার তৈরিতে এগিয়ে এসেছে।
তিনি আশাপ্রকাশ করে বলেন, অত্যাধুনিক হেটিক পণ্য দেশের মানুষের জীবনযাত্রায় নতুন মাত্রাযোগ করবে। অনুষ্ঠানে হেটিকের আমাদানিকারক প্রতিষ্ঠান ফ্রেস এক্সপোর্ট ইম্পোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বলেন, হেটিক পণ্য ব্যবহার করে দেশবাসী আধুনিক জীবনযাত্রার স্বাদ পাওয়ার পাশাপাশি আজীবন ভাবনাহীন কাটানোর সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশে বিশ্বখ্যাত হেটিক পণ্য আমদানি করছে ফ্রেস এক্সপোর্ট ইমপোর্ট লিমিটেড।
ইত্তেফাক/নূহু