নগরীর পৃথক দুটি ভবনে যৌথ অভিযান চালিয়ে বুধবার সকাল ১০টায় ৭১৪ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও বরিশাল র্যাব- ৮।
আটককৃতরা হলেন- মারুফা আক্তার (৩৫), রিমি (২১) ও শাহ আলম (৩১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ওসি আব্দুল মালেক তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও র্যাব-৮ এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। এসময় নগরের সিএন্ডবি রোড এলাকার চৌধুরী ভিলা নামক ভবনের দ্বিতীয় তলা ও নবগ্রাম রোডের সারিনি প্লেস নামক ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ৭১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল সেট। পাশাপাশি আটক করা হয় তিনজনকে।
আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
ইত্তেফাক/কেকে