মনপুরায় বুধবার সকাল ১১টায় হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কে এম শাহজাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. খান মো. টিপু সুলতান, উপজেলা প.প কর্মকর্তা ডা. মো. মাহমুদুর রশিদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কাছ থেকে পর্যায়ক্রমে পুরস্কার গ্রহণ করেন উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মনপুরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ইত্তেফাক সংবাদদাতা মো. ছালাহউদ্দিন, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠন মনপুরা ডিগ্রী কলেজ, মাধ্যমিক পর্যায়ে শেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ফিরোজ, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা বেগম, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ফকির হাট দাখিল মাদ্রাসা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজির হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. মোছলেহ উদ্দিন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ফকির হাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ৭৫টি ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সর্বাধিক সফলতা অর্জন করেন মনোয়ারা বেগম মহিলা কলেজের শিক্ষার্থীরা।
ইত্তেফাক/এমআই