ভোলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

 
ভোলা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বানে মঙ্গলবার দুপুর থেকে জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস ধর্মঘট চলছে।
 
জানা যায়, জেলার লালমোহনের শ্রমিকলীগ সভাপতি জাকির পঞ্চায়েতের নেতৃত্বে বাস চালক মামুনকে মারধর করে আহত অবস্থায় থানা হাজতে আটকে রাখার প্রতিবাদে এ ধর্মঘট চলছে।
 
ভোলা বাস মালিক সমিতির সেক্রেটারি আবুল কালাম বাস ধর্মঘটের সত্যতা নিশ্চিত করেছেন। হঠাৎ এ ধর্মঘটের কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ যাত্রীদের।
 
ইত্তেফাক/জামান