ইসলামপুরে বন্যা পরিস্থিতির অবনতি

জামালপুরের ইসলামপুর উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে চিনাডুলী ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
 
বুধবার বাহাদুবাদ পয়েন্ট গেজ মিটার পাঠক আব্দুল মান্নান জানান, যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চিনাডুলী, পাথর্শী, কুলকান্দি ও বেলগাছা ইউনিয়ন প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছে। বানভাসি মানুষ উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি