সদর উপজেলার সুন্দরপুর-ইউনিয়নের শিবিরের মোড় থেকে বুধবার রাত সাড়ে আটটার দিকে ১৯ কেজি বিস্ফোরকসহ একজনকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তি উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোহাম্মদ মিঠুন (২৫)।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এএসপি এনামুল করীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার রাতে শিবিরের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ১৯ কেজি বিস্ফোরকসহ মিঠুনকে আটক করা হয়। সে বিস্ফোরক ব্যবসায়ী, তাকে অনেক দিন থেকে নজরে রাখা হয়েছিল বলে তিনি জানান।
এনামুল করীম আরো জানান, বুধবার রাতেই বিষ্ফোরক আইনে মামলা দায়েরের পর সদর থানা পুলিশের কাছে মিঠুনকে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু