কোটালীপাড়ায় বৃদ্ধ হত্যা: গ্রেফতার ৪

 
গোপালগঞ্জে আজগর আলী মিয়া (৬৫) হত্যার ঘটনায় ১১ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 
 
আজগর আলী মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া বাদী হয়ে বুধবার রাতে কোটালীপাড়া থানায় এ মামলা দায়ের করেন।গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
 
পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে এ মামলার আসামি সাদুল্লাহপুর ইউনিয়নের বহরাবাড়ী গ্রাম থেকে কেশব হালদার (৫০), নগেন্দ্র নাথ হালদার (৪৫), কুসুম হালদার (৩৮) ও সৃস্টি হালদারকে (৩৮) গ্রেফতার করেছে।
 
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক বলেন, হত্যা মামলা দায়েরের পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। 
 
মামলার বাদী আজগর আলী মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া জানান, গত ৯ জুন সাদুল্লাহপুর ইউপির দীঘলিয়া কালিবাড়ি গ্রামের বাড়ি থেকে বের হয়ে তার বাবা নিখোঁজ হন। ৩ দিন পর ১১ জুন বাড়ির পাশের পুকুরপাড় সংলগ্ন ধান ক্ষেত থেকে তার বাবার লাশ উদ্ধার করা হয়। 
 
আসামিরা তার বাবাকে অপহরণের পর হত্যা করেছে বলে তিনি জানান।  
 
ইত্তেফাক/কেকে