কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্তের ওপারে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভারতীয় দিনহাটা থানার পুলিশ। জানা গেছে যুবকের নাম জনাব আলী(৩৫), তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নারায়ণগঞ্জ মধুরহালি গ্রামের আরব আলীর ছেলে ।
ওই সীমান্ত এলাকার নুর ইসলাম,নজির হোসেন জানান, গত বুধবার সন্ধ্যায় গোরকমন্ডল সীমান্তের ৯২৯ নং পিলারের ৩নং সাব পিলার থেকে তিনশ গজ ভারতের ভিতরে মরাকুটি বিলের পানিতে এক যুবকের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেখানে অনেক উৎসুক লোকজন জড়ো হয় ।
খবর পেয়ে ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) ও দিনহাটা থানার পুলিশ সন্ধ্যা ৭ টার দিকে লাশ উদ্ধার করে নিয়ে যান। কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র গোরকমন্ডল ক্যাম্পের হাবিলদার আব্দুল হালিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/সাব্বির