এবার নবাবগঞ্জে রান্না ঘরে ৩৬টি গোখরা

এবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের সিংজোড় গ্রামের সাবেক মেম্বার মো. মগরব আলীর (৮০) রান্না ঘরের ভিতর থেকে ৩৬টি গোখরা সাপ মারা হয়েছে। তার মধ্যে ৩৫টি বাচ্চা  ও একটি বড়  সাপ। 
 
মেম্বার মো. মগরব আলী জানান, বুধবার সন্ধা ৬টায় দিকে বাসার সবাই মিলে উঠানে বসে আড্ডা দিচ্ছিলেন। তখন দুইটি গোখরা সাপের বাচ্চা দেখতে পাই। পরে সবাই মিলে ওই বাচ্চু দুটি মেরে ফেলি।  
 
পরে ঘরের ভিতর থেকে বড় সাপের ফুস ফুস শব্দ শুনতে পারই। তখন সবাই মিলে ঘরের দরজা খুলে দেখি অনেক গুলো বাচ্চা সাপ। তখন সবাই মিলে ঘরের মাটি খুড়ে একে একে ৩৫টি সাপের বাচ্চা মারি। পরে ঘরের পাশে থেকে বড় গোখরাটি ফনা তুলে কামড় দিতে আসে। তখন এলাকাবাসীর সহযোগিতায় রাতেই বড় সাপটি মারি।
 
 
ইত্তেফাক/ইউবি