হত্যা মামলায় গোবিন্দগঞ্জ পৌর যুবদলের সভাপতি গ্রেফতার

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রলীগ নেতা তিতু হত্যা মামলায় পৌর যুবদলের সভাপতি ময়েন উদ্দীন লিপনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
শিপন গোবিন্দগঞ্জ পৌর যুবদলের সভাপতি ও উপজেলার সাখায়ার ইউনিয়নের দইহারা গ্রামের বাসিন্দা। র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের (এডি) মোতাহার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে ময়েনকে গ্রেফতার করা হয়।
 
তিনি আরও জানান, ময়েনের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও গোবিন্দগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। ১৯৯৫ সালে মিছিল করার সময় লিয়াকত আলী তিতু নিহত হন।
 
ইত্তেফাক/জামান