সাতক্ষীরার কলারোয়া উপজেলার একটি মুদি দোকান থেকে ১২টি বিষাক্ত গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কাজীরহাট বাজারের নিজাম স্টোর থেকে সাপগুলো উদ্ধার হয়। পরে সেগুলো পিটিয়ে মেরে ফেলা হয়।
নিজাম স্টোরের মালিক নিজাম আলী সাংবাদিকদের জানান, রাতে তার দোকানের একটি বিস্কুটের বাক্সের মধ্যে একটি বিষাক্ত পদ্মগোখরা সাপ দেখতে পান। পরে একে একে দোকানের বিভিন্ন জায়গা থেকে ১২টি সাপ বেরিয়ে আসে। এসময় ভয়ে তিনিসহ ক্রেতারা মিলে সাপগুলো পিটিয়ে মেরে ফেলেন।
ইত্তেফাক/এমআই