জামালপুর জেলার বন্যার পরিস্থিতি আরো চরম অবনতি ঘটেছে।
গত ২৪ ঘণ্টায় যমুনা ও ব্রক্ষপুত্র নদের পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানান পাউবোর পানি মাপক গেজ পাঠক আব্দুল মান্নান ও নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী
জেলার ৬টি উপজেলা বন্যাকবলিত হয়ে মানুষের দুর্যোগে চরমে পৌঁছেছে। জেলার অন্যান্য উপজেলা আংশিক ক্ষতিগ্রস্ত হলে ইসলামপুর উপজেলা যমুনার পাড়ে কুলকান্দি, বেলগাছা, নায়ারপাড়া, চিনাডুলি, সাপধরী পার্থশী, ইসলামপুর সদর, ইসলামপুর পৌরসভা বন্যা কবলিত হয়ে পড়েছে। অনেকে অনাহারে-অর্ধাহারে থেকে মানবেতর জীবনযাপন করছে।
ইত্তেফাক/ইউবি