শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুটে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শুক্রবার সকাল থেকেই যানবাহনের চাপ বেশি। কিন্তু ফেরি স্বাভাবিক চলতে না পারায় পারাপারের অপেক্ষায় থাকা যান বাহনের লাইন বাড়ছে।
বিআইডব্লিউটিসি এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, সহস্রাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক চলাচল করতে পারছে না। আর যেগুলো চলছে অপেক্ষাকৃত সময় বেশি লাগছে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, এই রুটে চলাচলকারী ফেরিগুলো অনেক পুরনো। ইঞ্জিনের ক্ষমতা যথাযথ নেই। তাই স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে পারছে না।
তীব্র স্রোতের কারণে নৌরুটটির লৌহজং টার্নিং পয়েন্টে ফেরিগুলো আটকে যাচ্ছে। নতুন চ্যানেল দিয়ে চলতে গিয়ে পথ বেড়েছে ২ কিলোমিটার। এই বেশি পথ এবং স্রোতের কারণে পারাপারে সময় লাগছে প্রায় দ্বিগুণ। স্বাভাবিক সময়ে পদ্মা পাড়ি দিতে সময় লাগতো প্রায় এক ঘণ্টা। তা এখন তা প্রায় দুই ঘণ্টা লেগে যাচ্ছে। এই রুটে ১৭টি ফেরি রয়েছে। কিন্তু ৮টি ফেরি স্রোতের সাথে পাল্লা দিয়ে চলাচল করছে। বাকি ৯টি ফেরি অলস বসে আছে।
ইত্তেফাক/ইউবি