সাঁথিয়ায় সংঘর্ষের ঘটনায় আহত প্রভাষকের মৃত্যু

পাবনার সাঁথিয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত প্রভাষক ওয়াদুদ মোল্লা শুক্রবার দিন গত রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মারা গেছেন।
 
গত ৫ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাই আবুল কালামের সাথে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পীরিয়া হাটি গ্রামের মোকছেদ মোল্লার ছেলে ও ডেমরা শামসুর রহমান মডেল কলেজের প্রভাষক ওয়াদুদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে প্রভাষক ওয়াদুদ চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার রাতে মারা যান। এঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এমআই