দৌলতদিয়া পতিতাপল্লী থেকে দুই কিশোরী উদ্ধার, গ্রেফতার ১

 
রাজবাড়ীর দৌলতদিয়া পতিতাপল্লী থেকে অভিযানে দুই কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় মো. লিটন সরদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
 
অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে লিটন সরদারকে গ্রেফতার করে ফরিদপুর র‌্যাব-৮ এর ২ নম্বর কোম্পানির সদস্যরা।
 
জানা গেছে, গ্রেফতার লিটন সরদার গোয়ালন্দ উপজেলাধীন শাহ বেপারী পাড়া এলাকার শাহউদ্দিন সরদারের ছেলে। উদ্ধারকৃত দুই কিশোরী নিজেই বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করেছে।
 
ইত্তেফাক/জামান