চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. আজাদ মুন্সি (১৪) পরীক্ষা দেয়ার জন্য বিদ্যালয়ে যাওয়ার পথে লেগুনা চাপায় নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বালুরচর জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বালুরচর কাচারীকান্দি গ্রামের আবুল কালাম মুন্সির ছেলে মো. আজাদ মুন্সি গণিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য লেগুনাযোগে যাওয়ার সময় হাত থেকে স্কেল রাস্তায় পড়ে গেলে আজাদ মুন্সি স্কেল উঠাতে লাফ দিয়ে নামলে পিছন থেকে আরেকটি লেগুনা তাকে চাপা দিলে আজাদ মুন্সি গুরুত্বর আহত হয়। পথচারী ও প্রত্যক্ষদর্শীরা আহত আজাদ মুন্সিকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ইত্তেফাক/জামান