মাদারগঞ্জে ৫০ বস্তা ভি.জি.এফের চাল জব্দ

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা প্রশাসন ৫০ বস্তা ভি.জি.এফের চাল জব্দ করেছে। উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারের একটি দোকান থেকে এ চাল জব্দ করা হয়।

ঐ বাজারের চাল ব্যবসায়ী জালাল মিয়ার দোকান থেকে সরকারি বস্তায় ভরা চালগুলি জব্দ করেন সহকারী কমিশনার ভুমি। এ সময় দোকান মালিক জালাল পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, জালাল দীর্ঘদিন থেকে চোরাই চালের ব্যবসা করে আসছে। তার সঙ্গে এলাকার চেয়ারম্যান ও ইউপি সদস্যেদের সখ্যতা রয়েছে।

ইত্তেফাক/নূহু