কুড়িগ্রামের ফুলবাড়ীতে পেটের ব্যথা সহ্য করতে না পেয়ে গলায় রশ্মি দিয়ে আত্মহত্য করেছেন এক বৃদ্ধ। আজ রবিবার ভোরে সবার অজান্তে ঘরে আড়ের সাথে গলায় রশি আত্মহত্যা করেন তিনি। নিহত ওই বৃদ্ধের নাম সুরেশ চন্দ্র রায় (৭০)। তিনি উপজেলার বিদ্যাবাগিশ গ্রামের মৃত সতিশ চন্দ্রের ছেলে।
নিহতের বড় ছেলে সুবাস চন্দ্র জানান, তার বাবা দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/কেকে