সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ফসলহারা ক্ষতিগ্রস্ত চারশত পরিবারের প্রত্যেককে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে ১০ কেজি চাল, তেল ও ডাল দেওয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ করেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তোরাব আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত প্রমুখ।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের দেশের দুর্যোগের সময় পাশে থাকার আহ্বান জানান।
ইত্তেফাক/এমআই