তল্লাশির নামে গৃহবধূকে হয়রানী করার অভিযোগে ফুলবাড়ী থানার এসআই ইসমাইল হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
গত ১৪ জুলাই উপজেলার পানিমাছকুটি গ্রামের আবুল ফাত্তার স্ত্রী শাহানাজ বেগম ও স্বজন ফরিদা পারভিন আত্মীয়ের বাড়ি থেকে সন্ধ্যায় নিজ বাড়িতে ফেরার পথে ঠাকুরপাঠ এলাকায় আসলে এসআই ইসমাইল হোসেন তাদের বহনকৃত অটোরিকশাটি থামিয়ে শাহানাজ বেগমের শরীরে মাদক বাঁধা আছে বলে তল্লাশি করে।
এ সময় জ্ঞান হারিয়ে ফেলেন শাহানাজ। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করলে নাগেশ্বরী বি-সার্কেল সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করে সত্যতা পেলে ইসমাইল হোসেনকে রবিবার কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/জামান