সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে কলারোয়া থানা জামায়াতের আমীর ইমান আলীসহ ৩৮জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১১জন, কলারোয়া থানা ছয়জন, তালা থানা পাঁচজন, কালিগঞ্জ থানা দুইজন, শ্যামনগর থানা চারজন, আশাশুনি থানা তিনজন, দেবহাটা থানা একজন ও পাটকেলঘাটা থানা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/জামান