চৌহালীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

 
সিরাজগঞ্জের চৌহালীতে বন্যার পানিতে ডুবে মুস্তাকিম (১১ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে চৌহালীর ঘোরজান ইউনিয়নের কাউছার আলীর ছেলে।রবিবার রাতে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
 
চৌহালী উপজেলা স্বাস্থ্য সহকারী রিনা খাতুন জানান, রবিবার বিকেলে চৌহালীর বালিয়াকান্দি চরের শিশু মুস্তাকিম বাড়ির পাশের বন্যার পানিতে হামাগুড়ি দিয়ে পড়ে যায়। অনেক খোঁজ করেও তার হদিস পাওয়া যাচ্ছিলোনা। পরে রাতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
 
 
ইত্তেফাক/এমআর