‘কার তুমি আমার’ কনজ্যুমার অফারের মেগা র‌্যাফেল ড্র

 
রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল ‘কার তুমি আমার’ কনজ্যুমার অফারের মেগা র‌্যাফেল ড্র।গতকাল রবিবার দুপুর ১২টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মেট্রোসেম সিমেন্টের ৩ মাস ব্যাপী চলা ‘কার তুমি আমার’ কনজ্যুমার অফারের মেগা র‌্যাফেল ড্র।
 
মাত্র ১০ ব্যাগ মেট্রোসেম সিমেন্ট ক্রয় করলেই ১টি নতুন গাড়িসহ ১০টি মেগা পুরস্কার জেতার সম্ভাবনা-ই ছিল ‘কার তুমি আমার’ অফারের মূল আকর্ষণ। অফারে ব্র্যান্ড নিউ গাড়ি জেতা সেই সৌভাগ্যবান ব্যক্তি, কুমিল্লা জেলা থেকে ৬২০০০ নং কুপন ধারী জনাব মোঃ ফয়সাল এবং টাঙ্গাইল জেলা থেকে ১৬৬৮৩২ নং কুপন ধারী মিস সুমি এবং নারায়ণগঞ্জ জেলা থেকে ৬৯৪২৮ নং কুপন ধারী সৈয়দপুর ট্রেডার্স, অফারের আওতায় জিতেছেন একটি করে মোটরসাইকেল। গাড়ি ও মোটরসাইকেল ছাড়াও আরো ৭জন বিজয়ী জিতেছেন সনি ব্রাভিয়া ৫৬, এলইডি টিভি ও আইফোন।
 
বাংলাদেশ সিমেন্ট ম্যানুফেকচারিং এসোসিয়েশনের সহ-সভাপতি এবং মেট্রোসেম সিমেন্ট এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের প্রেসিডেন্ট ইঞ্জি. জনাব মোঃ কবির আহমেদ ভূঁইয়া।
 
এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর জনাব মোঃ রফিক উল্লাহ, জিএম (সেলস এন্ড মার্কেটিং) মোবারক আলী ভূঁইয়া, এজিএম (মেট্রোসেম অটো ব্রিকস লি.) জনাব মোঃ ইকবাল হোসেন মুন্সি এবং ব্র্যান্ড ম্যানেজার জনাব মোঃ হুমায়ন মোরশেদ খাঁনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 
ইত্তেফাক/এমআর