ধামরাইয়ে সৃষ্টি করা হচ্ছে পাখিদের অভয়ারণ্য

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিলুপ্তপ্রায় পাখির অভয়ারণ্য সৃষ্টির জন্য ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া-শ্রীরামপুর গ্রামে গাছে গাছে হাঁড়ি বাধা কর্মসূচির উদ্বোধন করা হয়। সেই সাথে অন্যান্য এলাকার জন্য মধুডাঙ্গা সোস্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের তরুণদের কাছে শতাধিক হাঁড়ি হস্তান্তর করা হয়।
 
এ উপলক্ষ্যে আজ সোমবার ঢাকার অদূরে ধামরাই উপজেলার সূতীপাড়া-নান্নার রোডস্থ সূতিপাড়া গ্রামে অবস্থিত ফারমার্স ট্রেনিং সেন্টারে (এফটিসি) দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ‘ছানি রোগীদের চক্ষু ক্যাম্প, রক্তের গ্রুপিং, রক্তে সুগারের মাত্রা নির্ণয়, নিরাপদ সবজি মেলা, নিরাপদ প্রাণিজ আমিষ প্রদর্শণী, স্বাস্থ্য সম্মত পায়খানা প্রদর্শনী, ফার্ম-ননফার্ম বিশেষায়িত কৃষি খামারীদের সমাবেশ ও পুরস্কার প্রদান শীর্ষক সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
IMG0
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এআরএ)-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব অমলেন্দু মুখার্জী। সম্মানিত অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত ছিলেন- পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (কার্যক্রম) জনাব মো. ফজলুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও এসডিআইয়ের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হক। আরও বক্তব্য রাখেন ছানী রোগী, পুরস্কার প্রাপ্ত খামারী ও আমন্ত্রিত অতিথি বৃন্দ। 
 
ইত্তেফাক/এমআই