রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।
সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় টেন্টে বসাকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক বাইতুল হোসেন তরুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ বলেন, টেন্টে বসা নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই সমর্থকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের চারজন আহত হন। সংঘর্ষ থামাতে দিয়ে পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি