‘বন্যায় ক্ষতিগ্রস্থদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে’

 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার অতি দরিদ্রদের মধ্যে গৃহনির্মাণসহ কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। 
 
আজ সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাটে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় এ কথা জানান তিনি।
 
মোফাজ্জল হোসেন চৌধুরী মায় বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ ঘরে না ফেরা পর্যন্ত ত্রান কার্যক্রম অব্যহত রাখবে সরকার। 
 
এ সময় তিনি লালমনিররহাট জেলার ক্ষতিগ্রস্থ এলাকার জন্য অতিরিক্ত আরো জিআর ১০০ মেট্রিকটন চাল, নগদ ৫ লাখ টাকা, ৫শ বান্ডেল ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ আরো ১৫ লাখ টাকা এবং শুকনো খাবার ২ হাজার প্যাকেট বরাদ্দ দেয়ার ঘোষনা দেন। 
 
তিনি জনগনের পাশে থেকে সরকারি কর্মকর্তাদের আরো দায়িক্তশীল ভূমিকা পালনের আহ্বান জানান। 
 
জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খানের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, ত্রান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোহসিন, সংসদ সদস্য মোতাহার হোসেন, সফুরা বেগম এবং মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল বক্তব্য রাখেন। 
 
সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, গণপ্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/কেকে