মহম্মদপুরে ২২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রীর

মাগুরার  মহম্মদপুর উপজেলায় এক  স্কুলছাত্রী ২২ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে দীঘা ইন্তাজ মোল্যা  মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের দাবি, ২৫ জুন সকাল ৮টার দিকে বাড়ির বাইরে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি। শিক্ষার্থীর মা জানান, এ ব্যাপারে মহম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ শিক্ষার্থীর  বাবা কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘২২ দিন পার হচ্ছে মেয়ের কোনো খোঁজ নেই। চেয়ারম্যান, র্যাব পুলিশ সবাইকে জানিয়েছি। কেউ কোনো খোঁজ দিতে পারছে না।’ এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরীকুল ইসলাম বলেন, নিখোঁজ ছাত্রী স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ছাত্রীর মা থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি জানার পর ছাত্রীর সন্ধানে চেষ্টা চালাচ্ছি।

ইত্তেফাক/নূহু