রেকর্ড গড়ে জিততে হবে শ্রীলঙ্কাকে

বাংলাদেশ বাদে অন্য কোনো প্রতিপক্ষের বিপক্ষে একই টেস্টে জিম্বাবুয়ে জোড়া সেঞ্চুরির দেখা পেয়েছিল সেই ২০০০ সালে। সেবার ভারতের বিপক্ষে অ্যালিস্টার ক্যাম্পবেল ও ফ্লাওয়ারদের দুই ভাই সেঞ্চুরি পেয়েছিলেন। ১৭ বছর পর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সেই পুনরাবৃত্তি করলেন ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজা।
 
সিকান্দার রাজার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাদে তৃতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে সফরকারী জিম্বাবুয়ে করেছে ৩৭৭ রান। ফলে তাদের লিড ৩৮৭ রানের। ৩৮৮ রানের আকাশচুম্বী লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগ অবধি তাদের স্কোর তিন উইকেটে ১৭০। পঞ্চম দিনের উইকেট আর চতুর্থ ইনিংসের চাপ- সব মিলিয়ে ম্যাচটা এখনো শ্রীলঙ্কার জন্য অনেক কঠিন।
 
আর জিততে হলে স্বাগতিকদের রীতিমতো রেকর্ডই গড়তে হবে।  ২০০৬ সালে চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৫২ রান তাড়া করে জিতেছিল মাহেলা জয়াবর্ধনের শ্রীলঙ্কা। অধিনায়কের ১২৩ রানের ইনিংসে নিশ্চিত হয় জয়। আর সেটাই চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান তাড়া করে জয়।
 
এমনকি শ্রীলঙ্কার মাটিতে অন্য কোনো দলেরও এত রান তাড়া করে জয়ের নজির নেই। বছর দুয়েক আগে পাকিস্তান চতুর্থ ইনিংসে লঙ্কানদের বিপক্ষে তিন উইকেট হারিয়ে ৩৮২ রান করে জিতেছিল। সব মিলিয়ে তাই লঙ্কানদের ওপর আকাশচুম্বী চাপ।
 
চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার রান তাড়ার রেকর্ড
 
স্কোর        ফল     প্রতিপক্ষ             মাঠ           সাল
 
৪১০        হার      অস্ট্রেলিয়া            হোবার্ট       ২০০৭
 
৩৯১/৪     ড্র        পাকিস্তান            কলম্বো       ২০০৯
 
৩৫২/৯     জয়      দক্ষিণ আফ্রিকা     কলম্বো       ২০০৬
 
৩৪৮        হার      অস্ট্রেলিয়া            হোবার্ট       ১৯৮৯
 
৩৪৪/৬     ড্র        নিউজিল্যান্ড         হ্যামিল্টন    ১৯৯১
 
ইত্তেফাক/সেতু