নরসিংদীর শিবপুর উপজেলার দৈনিক ইত্তেফাকের শিবপুর সংবাদদাতা আনোয়ার হোসেন স্বপনের বাবা শিবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সলিমুদ্দিন খলিফা (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি.....রাজিউন)।
সোমবার (১৭ জুলাই) ভোর ৪টায় উপজেলার দুলালপুর চড়পাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক নরসিংদী প্রতিনিধি নিবারণ রায়, শিবপুর প্রেসক্লাব, শিবপুর অনলাইন প্রেসক্লাব, শিবপুর দুঃস্থ মানব কল্যাণ ফাউন্ডেশণ, উপজেলা বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক প্রকাশ করে। দুলালপুর দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ইত্তেফাক/এমআই