ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার খড়মপুর এলাকার তিতাসের শাখা সাইন ধারা নদী থেকে মঙ্গলবার ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানা যায়, সাইন ধারা নদীতে ওই লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটি তিতাস নদী থেকে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ইত্তেফাক/জামান