নিজেদের একা ভাববেন না: সোহাগ

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বন্যার্তদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেদের একা ভাববেন না। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।  
 
তিনি দুর্গত মানুষদের উদ্দেশে বলেন, আপনারা নিজেদের একা ভাববেন না। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন। তার নির্দেশে ত্রাণ মন্ত্রণালয় সরকারিভাবে ও আমরা সাংগঠনিকভাবে আপনাদের সঙ্গে আছি। আপনাদের স্বাভাবিক জীবন-যাপনের জন্য আমরা এই মুহূর্তে খাদ্য ও পানীয় সরবরাহ করছি। পর্যায়ক্রমে আপনাদের সব ক্ষতি কাটিয়ে উঠতে সবধরনের সহায়তা করা হবে।
 
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ফরহাদুজ্জামান মনির, কুড়িগ্রাম শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার ওয়াহেদুনবী সাগর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিবসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
 
এদিকেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন সিলেটে ত্রাণ বিতরণ করেছেন। সোমবার থেকে তারা ওই সব এলাকায় অবস্থান করছেন।
 
এছাড়া লালমনিরহাট, নীলফামারী, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে ত্রাণ বিতরণ করতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের টিম গঠন করে দেয়া হয়েছে। এছাড়া লালমনিরহাট, নীলফামারী, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে ত্রাণ বিতরণ করতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের টিম গঠন করে দেয়া হয়েছে। 
 
ইত্তেফাক/সাব্বির