যশোরের চৌগাছার সাঞ্চাডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে ১৫টি ভারতীয় অস্ত্র সহ জাহাঙ্গীর (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
যশোর গোয়েন্দা পুলিশের ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, জাহাঙ্গীরের বাড়ি থেকে ১৫টি ইয়ারগান জব্দ করা হয়েছে। এসময় অস্ত্রগুলির মালিক জাহাঙ্গীরকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।
ইত্তেফাক/জামান