দক্ষিণ সুনামগঞ্জে ছেলের হাতে সৎ মা খুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে সৎ মা খুন হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগপাশা ইউনিয়নের সিচনি গ্রামের আবুল হাসনাতের সঙ্গে সৎ মা নূরজাহান বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় কথা কাটকাটি হয়। এক পর্যায়ে আবুল হাসনাত দেশীয় ধারালো অস্ত্র দা দিয়ে তার সৎ মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সৎ মা নূর জাহান বেগমের (৫৫) মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ছেলে আবুল হাসনাত (৩৫) কে আটক করেছে পুলিশ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পারিবারিক কলহের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। আসামি আবুল হাসনাতকে আটক করা হয়েছে।

মৃতদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতলে পাঠনো হয়েছে।

ইত্তেফাক/নূহু