কাউনিয়ায় মৎস্য সপ্তাহেও চলছে পোনা নিধন

 
দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ - ২০১৭। চলবে আগামী ২৪ জুলাই পর্যন্ত। এই মৎস্য সপ্তাহেও রংপুরের কাউনিয়ায় কারেন্ট জাল ব্যবহার করে চলছে দেশী প্রজাতির মাছের পোনা নিধন।
 
গত সপ্তাহে অবিরাম বর্ষণে উপজেলার বিভিন্ন খাল বিলে কিছুটা পানি জমে দেশীয় প্রজাতির মাছ পোনা বিস্তার করছে। এ সময় উপজেলা মৎস্য অফিসের তদারকি না থাকায় কিছু মৌসুমি জেলে কারেন্ট জাল ব্যবহার করে পোনা নিধন শুরু করেছে। এতে করে এলাকা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ।
 
এলাকার জনসাধারণের দাবি উপজেলা মৎস্য অফিস যেন এসব কারেন্ট জাল ব্যবহার বন্ধ করে দেশীয় প্রজাতির মাছের বংশ বিস্তারে কাজ করে।
 
ইত্তেফাক/এমআর