যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় বুধবার দুপুরে ১২ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা।
৪৯বিজিবি'র বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওয়াহাব জানান, নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারি সাদিপুর সীমান্ত দিয়ে বেশ কিছু লোক পাসপোর্ট ভিসা ছাড়া দালালের মাধ্যমে পাচার হয়ে ভারতে যাবে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সাদিপুর পশ্চিম পাড়া এলাকায় একটি বাগানে অভিযান চালিয়ে সাতজন নারী, চারজন পুরুষ ও এক শিশুকে আটক করি।
আটককৃতদের বাড়ি নড়াইল জেলার বিভিন্ন থানা এলাকায়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে ১১ সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/জামান