সাতক্ষীরায় জামায়াতের তিন নেতা-কর্মীসহ গ্রেফতার ৪৭

 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের তিন নেতা-কর্মীসহ ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান ও আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন সেক্রেটারি হেদায়তুল ইসলামও রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৬ জন, কলারোয়া থানা ১০ জন, তালা থানা চারজন, কালিগঞ্জ থানা দুইজন, শ্যামনগর থানা পাঁচজন, আশাশুনি থানা চারজন, দেবহাটা থানা তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান