বেনাপোলে সৌদি রিয়েলসহ ভারতীয় নাগরিক আটক

 
ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ৫৭ হাজার পাঁচশ' সৌদি রিয়েলসহ কলিম হোসেন (৩২) নামে ভারতীয় এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। কলিম হোসেন ভারতের ২৪ পরগনা জেলার বেলঘরিয়া-সেকেমজি গ্রামের মুসলিম হোসেনের ছেলে। 
    
যশোর ৪৯বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, মঙ্গলবার দুপুরে ভারতের নাগরিক কলিম হোসেন ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ শেষে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়। তার গতিবিধি সন্দেহ হলে পথিমধ্যে তাকে আটক করে বিজিবি। পরে ক্যাম্পে এনে তার ল্যাগেজ তল্লাশি করা হয়। উদ্ধার করা হয় ৫৭ হাজার পাঁচশ' সৌদি রিয়েল, আটশ' ভারতীয় রুপি, চার হাজার ছয়শ' ১২ বাংলাদেশি টাকা ও দু'টি মোবাইল। আটক কলিমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান