কোটালীপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিউনিটি সেচ্ছাসেবকদের জন্য ছাতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সেচ্ছাসেবকদের প্রণোদনা ও সেচ্ছামূলক কাজের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিউনিটি সেচ্ছাসেবকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।  
 
শুক্রবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড) হল রুমে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির আয়োজনে এ দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পুনর্মিলনী ও ছাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী আব্দুল আজীজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০০জন সেচ্ছাসেবকের মাঝে ছাতা বিতরণ করেন। ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির ভারপ্রাপ্ত এডিপি ম্যানেজার পিন্টু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবকদের পুনর্মিলনী ও ছাতা বিতরণ অনুষ্ঠানে ঘাঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদের আলী মিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার আলবার্ট সরকার, স্বেচ্ছাসেবক রিমা সিকদার, রাখি বাড়ৈ, পরিমল বালা, নিলকান্ত অধিকারী, মো. মহিবুল্লা শেখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/এমআই