ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

 
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর দু'পাশে ১৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে শুক্রবার সারাদিন ধরে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
 
জানা যায়, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা সেতুতে ওজন মাপার মেশিনে ট্রাক ও লরিসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন ওজন মাপার জন্য থামানো হয়। সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে টোল প্লাজার অসাধু কর্মকর্তা পণ্যবাহী ট্রাক বা লরি এ ওজনের স্কেলের আওতায় পড়ে না সে সকল পণ্যবাহী ট্রাকগুলো মহাসড়কের উপর দাড় করিয়ে রাখে। ফলে যানজট দীর্ঘ হতে থাকে। তাছাড়া মেঘনা সেতুতে উঠার মুখে ও টোল আদায়ে ধীরগতির কারণে মহাসড়কের ১৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
 
সরেজমিনে মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দেখা যায়, যানজটের আটকা পড়ে যানবাহনগুলো আটকা পড়ে আছে। যানবাহনগুলোর ইঞ্জিন বন্ধ করে অলসভাবে সময় কাটাচ্ছেন। বৃহস্পতিবার ঘরমুখো মানুষের জন্য অতিরিক্ত গাড়ীর চাপে পণ্যবাহী যানবাহন সেতুর টোলের কারণে দীর্ঘ সারীতে দাড়িয়ে থাকায় অন্যান্য পরিবহন আটকা পড়ে। এতে মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হতে থাকে
 
আবুল কাশেম নামে এক ট্রাক চালক বলেন, ওজন মাপার যন্ত্রের কারণে পণ্যবাহী পরিবহনের পাশাপাশি যাত্রীবাহী পরিবহন ভোগান্তিতে পড়েছেন। টোল প্লাজার কর্মকর্তা ও কর্মচারীরা যেসব পরিবহন ওজনের আওতায় আসে না সেগুলোকেও অযথা সড়কে সারিবদ্ধভাবে দাড়িয়ে রাখে। ফলে এক লেনের সড়ক হওয়ায় পরিবহনে লাইন দীর্ঘ হয়ে যানজটে পরিণত হয়। এ যানজট গাড়ির চাপে দীর্ঘ হয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তিতে ফেলে।
 
কাঁচ-পুর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ তৈবুর রহমান বলেন, 'আমি এখানে প্রথম এসেছি। যানজটের বিষয়টি খুবই পুরানো। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে মহাসড়কে বৃহস্পতিবার ও শুক্রবার অতিরিক্ত গাড়ীর চাপ থাকায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।'
 
ইত্তেফাক/জামান